অক্টোবর 15, 2026
8 mins read

ইউপিআই-তে এমডিআর: ৯৬ শতাংশ বাণিজ্যিক লেনদেনই জিএসটির প্রভাবমুক্ত! সুরক্ষিত ক্ষুদ্র ব্যবসায়ীরা, জানাল কেন্দ্র

Talktiv

এমডিআরের উপর জিএসটি আরোপের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। ডিজিটাল লেনদেনে খরচ বেড়ে যাবে। এই আশঙ্কা তৈরি হতেই এনপিসিআই তা স্পষ্ট ভাবে খারিজ করেছে।

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ে এমডিআরের উপর জিএসটি নিয়ে ধোঁয়াশা দূর করতে নতুন করে বিবৃতি দিল নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এনপিসিআই।

দু’হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে বাড়তি যে মাশুল (এমডিআর) বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার উপর প্রযোজ্য হবে পণ্য-পরিষেবা করও (জিএসটি)। সেই আশঙ্কা দূর করতে এনপিসিআই জানিয়েছে, নির্দিষ্ট কিছু ইউপিআই মার্চেন্ট পেমেন্টে নতুন এমডিআর চালু হলেও এর প্রভাব অধিকাংশ ইউপিআই লেনদেনের উপর পড়বে না। বিশেষ করে ছোট অঙ্কের পেমেন্ট এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের লেনদেন এই নতুন এমডিআর ও তার সঙ্গে যুক্ত জিএসটি-র আওতার বাইরে থাকবে। ফলে সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের বেশির ভাগ ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনে কোনও অতিরিক্ত খরচের সম্ভাবনা নেই। ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেটের (এমডিআর) উপর জিএসটি আরোপ হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। ডিজিটাল লেনদেনে খরচ বেড়ে যাবে। এই আশঙ্কা তৈরি হতেই এনপিসিআই তা স্পষ্ট ভাবে খারিজ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এমডিআর সব ধরনের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র ২,০০০ টাকার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রেই এই চার্জ প্রযোজ্য হবে।

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেটের (এমডিআর) উপর জিএসটি নিয়ে যে দাবি করা হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছে এনপিসিআই। সংস্থাটি জানিয়েছে, এমডিআরের উপর জিএসটি আরোপের ফলে ছোট ব্যবসায়ীদের উপর অতিরিক্ত বোঝা তৈরি হচ্ছে বা ডিজিটাল পেমেন্টের খরচ বেড়ে যাচ্ছে— এমন দাবি ভুল ও বিভ্রান্তিকর।

এনপিসিআই জানিয়েছে, ২,০০০ টাকা বা তার কম মূল্যের ইউপিআই ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কোনও এমডিআর প্রযোজ্য হবে না। ফলে এই লেনদেনগুলির উপর এমডিআর-সংক্রান্ত কোনও জিএসটিও দিতে হবে না। সরকারি তথ্য অনুযায়ী, এই ধরনের স্বল্পমূল্যের পেমেন্টই মোট ইউপিআইয়ে ব্যবসায়িক লেনদেনের ৯৬ শতাংশেরও বেশি। অর্থাৎ, ইউপিআইয়ের অধিকাংশ লেনদেনই নতুন এমডিআর কাঠামোর আওতার বাইরে থাকবে। তাই সেগুলির ক্ষেত্রে এমডিআরের উপর জিএসটি আরোপেরও প্রশ্ন নেই।

এনপিসিআই আরও জানিয়েছে, অল্প কিছু উচ্চমূল্যের লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হবে। সেই এমডিআরের উপর ব্যবসায়ীরা জিএসটি দিলে তা বছরের শেষে প্রদেয় মোট জিএসটি-র অঙ্ক থেকে বাদ যাবে। কর বিশেষজ্ঞদের মতে, জিএসটিতে নিবন্ধিত ব্যবসায়ীরা সেই জিএসটির উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারবেন। ব্যবসায়ীরা এমডিআরের উপর যে জিএসটি দেন, তা পরে পণ্য বা পরিষেবা বিক্রির সময় তাঁদের দিতে হওয়া জিএসটির সঙ্গে সমন্বয় করতে পারেন। অর্থাৎ, ইনপুট ট্যাক্সের মতোই এমডিআরের উপর দেওয়া জিএসটির পরিমাণও আউটপুট ট্যাক্স থেকে বাদ দেওয়া যায়। তাই এনপিসিআইয়ের বক্তব্য, এমডিআরের উপর জিএসটির জন্য আলাদা করে ব্যবসায়ীদের পকেট থেকে অতিরিক্ত খরচ করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published.

Next Story

সেনসেক্স ৯০০ পয়েন্ট নিচে, নিফটি ২৩,১৫০-এর কাছাকাছি: বাজার পতনের ৭টি প্রধান কারণের মধ্যে রয়েছে মার্কিন বন্ডের ক্রমবর্ধমান ইল্ড।

Latest from Blog

ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ: মার্কিন নির্বাচনের পর ইরানে হামলার চাপ?

মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার, ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। ভোটের ঠিক আগেই ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ল আন্তর্জাতিক রাজনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর

ঘূর্ণিঝড় মুরাসু: আজ রাতেই অন্ধ্র উপকূলে ল্যান্ডফল, বাংলায় কোথায় বৃষ্টি?

সোমবার বিকেলে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। নেল্লোর থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে থাকা এই ঘূর্ণিঝড় আজ গভীর রাতে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায়

Swasthya Sathi Scam: স্বাস্থ্যমন্ত্রীর কাছে বেনামি চিঠি নার্সিংহোম মালিকদের

রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য। একাধিক নার্সিংহোম মালিক এবং উপভোক্তা বেনামে চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে। তাঁদের দাবি, প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তার

West Bengal Assembly News: বিধানসভায় ক্যান্টিন কর্মীর রহস্যমৃত্যু, শৌচাগার থেকে উদ্ধার উমেশচন্দ্র দাসের দেহ

কলকাতার পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে ক্যান্টিন বিভাগের শৌচাগার থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে বিধানসভা চত্বরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম উমেশচন্দ্র দাস। দীর্ঘদিন ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন

INDIA Alliance Protest: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের সমাবেশ, জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিশাল সমাবেশ করল বিরোধী জোট INDIA। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব ও
Go toTop