অক্টোবর 15, 2026
9 mins read

আওয়ামী লীগের পুনরুজ্জীবনের চেষ্টা করবেন বাংলাদেশে ফিরে, চাইলেন আইনি রক্ষাকবচ! ফের দেশে ফেরার বার্তা হাসিনার

আওয়ামী লীগের পুনরুজ্জীবনের চেষ্টা করবেন বাংলাদেশে ফিরে, চাইলেন আইনি রক্ষাকবচ! ফের দেশে ফেরার বার্তা হাসিনার

২০২৫ সালের নভেম্বরে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল বাংলাদেশের ট্রাইবুনাল। সেই প্রসঙ্গ তুলে হাসিনা বলেন, ”যে কোনও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে আমি প্রস্তুত। এমনকি, জেলে যেতেও প্রস্তুত।”

তবু চলতি বছরের ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। হাসিনার অভিযোগ, ওই রায় ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’। দেশে ফিরে আবার আওয়ামী লীগের পুনর্গঠন করবেন বলেও জানিয়েছেন হাসিনা। চেয়েছেন ‘আইনি রক্ষাকবচ’।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এনডিটিভি-কে বলেন, ”২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে আমি বদ্ধপরিকর। আমি মনে করি, দেশে ফেরার অধিকার আমার রয়েছে। সেখানকার কোনও আইন আমায় বাধা দিতে পারে না।” তার পরেই হাসিনা বলেন, ”আজ ঘোষণা করছি, আমি নিজের দেশে, দেশের মানুষের কাছে ফিরতে চাই। আমি ফিরব কি না, তা নিয়ে আর প্রশ্নই নেই। কী ভাবে ফিরলে দেশের মানুষের স্বার্থরক্ষা হবে, সেটাই প্রশ্ন।” তবে এই বিষয়ে তিনি বাংলাদেশ বা ভারতের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন কি না, তা নিয়ে কোনও মন্তব্য করেননি হাসিনা।

২০২৫ সালের নভেম্বরে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল বাংলাদেশের ট্রাইবুনাল। সেই প্রসঙ্গ তুলে হাসিনা বলেন, ”যে কোনও আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে আমি প্রস্তুত। এমনকি, জেলে যেতেও প্রস্তুত। যদি বাংলাদেশের মানুষের সেবা করার জন্য সেই দাম দিতে হয়, আমি তাতেও রাজি।” তবে তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ’ করতে তাঁর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তিনি দেশ ছাড়ার পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তা ‘অসাংবিধানিক’। আর সে কারণেই বিচারের নামে ‘প্রহসন’ হয়েছিল। তাঁর আশা, বাংলাদেশের বিচারব্যবস্থা স্বচ্ছ ভাবেই তাঁর মামলা শুনবে। বিচার চলাকালীন ‘আইনি রক্ষাকবচ’-ও দাবি করেছেন তিনি।

বাংলাদেশে ভোট লড়ার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। যদিও হাসিনা জানিয়েছেন, দলের সংগঠন আবার মজবুত করার ব্যবস্থা করছেন তিনি। মনে করিয়ে দিয়েছেন, এই দলই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল। সেই দলের পুনর্জাগরণ হবে বলে দাবি করেছেন হাসিনা। আর তার কেন্দ্রে থাকবেন তিনিই। তাঁর কথায়, ”আমাদের লক্ষ্য হল বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনা। সকল বাংলাদেশির অধিকার এবং মর্যাদা রক্ষা করা।”

হাসিনা এ-ও দাবি করেছেন, তাঁর শাসনকালে জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার পেত। এখন কট্টরপন্থীরা যে হুমকি দিচ্ছে, তা ‘উদ্বেগজনক’। তাঁর কথায়, ”সন্ত্রাসবাদী এবং কট্টরপন্থীরা যে হুমকি দিচ্ছে, তা গুরুতর। হেয় করা উচিত না।” তিনি মনে করেন, এই বিষয়টি আসলে গোটা অঞ্চলেরই সমস্যা। হাসিনা বলেন, ”কট্টরপন্থী নেটওয়ার্ক এবং ভাবধারা একটি দেশে আবদ্ধ থাকে না। সীমান্ত পার হয়ে যায়। দক্ষিণ এশিয়া প্রতিবেশীদের থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা সঠিক বা বাস্তবসম্মত নয়।”

২০২৪ সালে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে গত অগস্টে নয়াদিল্লিতে বসে প্রথম সাংবাদিক সম্মেলন করেন হাসিনা। হাসিনা দাবি করেছিলেন, ক্ষমতায় ফেরার উদ্দেশ্য নিয়ে তিনি বাংলাদেশে ফিরছেন না। তাঁর লক্ষ্য নিজের দেশকে ‘সঠিক পথে’ ফেরানো। তিনি বাংলাদেশে ফিরলে তাঁকে মেরে ফেলা হতে পারে, সেই আশঙ্কাও রয়েছে। তবে এ সবের তোয়াক্কা না করেই বাংলাদেশে ফিরতে চান আওয়ামী লীগ নেত্রী। সেই নিয়ে নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে চাপানউতরও শুরু হয়। এ বার এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে আবার দেশে ফেরার কথা বললেন হাসিনা।

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

সেনসেক্স ৯০০ পয়েন্ট নিচে, নিফটি ২৩,১৫০-এর কাছাকাছি: বাজার পতনের ৭টি প্রধান কারণের মধ্যে রয়েছে মার্কিন বন্ডের ক্রমবর্ধমান ইল্ড।

Next Story

শীতকাল আসার আগেই থামবে যুদ্ধ, তৈরি হচ্ছে চুক্তি!’ জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্পে

Latest from Blog

ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ: মার্কিন নির্বাচনের পর ইরানে হামলার চাপ?

মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার, ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। ভোটের ঠিক আগেই ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ল আন্তর্জাতিক রাজনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর

ঘূর্ণিঝড় মুরাসু: আজ রাতেই অন্ধ্র উপকূলে ল্যান্ডফল, বাংলায় কোথায় বৃষ্টি?

সোমবার বিকেলে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। নেল্লোর থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে থাকা এই ঘূর্ণিঝড় আজ গভীর রাতে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায়

Swasthya Sathi Scam: স্বাস্থ্যমন্ত্রীর কাছে বেনামি চিঠি নার্সিংহোম মালিকদের

রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য। একাধিক নার্সিংহোম মালিক এবং উপভোক্তা বেনামে চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের কাছে। তাঁদের দাবি, প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তার

West Bengal Assembly News: বিধানসভায় ক্যান্টিন কর্মীর রহস্যমৃত্যু, শৌচাগার থেকে উদ্ধার উমেশচন্দ্র দাসের দেহ

কলকাতার পশ্চিমবঙ্গ বিধানসভার ভিতরে ক্যান্টিন বিভাগের শৌচাগার থেকে উদ্ধার হল এক কর্মীর মৃতদেহ। সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে বিধানসভা চত্বরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম উমেশচন্দ্র দাস। দীর্ঘদিন ধরে বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন

INDIA Alliance Protest: দিল্লির রামলীলা ময়দানে INDIA জোটের সমাবেশ, জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিশাল সমাবেশ করল বিরোধী জোট INDIA। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব ও
Go toTop